শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

উল্লাপাড়ায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. সিমকী ইমাম খান’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এ্যাড. সিমকী ইমাম খান এর আয়োজনে উল্লাপাড়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৮ ফ্রেব্রুয়ারী ২০২৬), শনিবার বিকেল ৪টায় এ্যাড. সিমকী ইমাম খান এর নিজস্ব বাসভবন সিমকী খান বাগিচায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এ্যাড. সিমকী ইমাম খান বলেন, চলছে মাহে রমজান। ইবাদত করার সময়। গরীব, দুঃখী মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্যই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছি।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ায় রুহের মাগফিরাত কামনায় আমি ব্যক্তিগত ভাবে খতমে কুরআন, দোয়া মাহফিল করেছি,

আগামীতে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ায় রুহের মাগফেরাত কামনায় ইফতার বিতরণ কার্যক্রম চালু রাখবো।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করে বিশেষ মোনাজাত করা হয়।
বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন, জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মাওলানা শামছুল হক।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য সচিব ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মো: এনামুল হক এর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিমকী খান বাগিচা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জুলফিকার আহাম্মেদ, সহকারি শিক্ষিকা রুমা পারভীন,আলী হোসেনসহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০