ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সাংগঠনিক সম্পাদক হিসেবে যুবনেতা মোঃ পারভেজ আহমেদকে দেখতে চান স্থানীয় নেতা-কর্মী ও ইউনিয়নবাসী। তৃণমূল নেতাকর্মীদের মতে, রাজপথের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠা পারভেজ আহমেদ একজন সংগঠনপ্রিয়, পরিশ্রমী, সৎ ও দক্ষ সংগঠক।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে দলের দুর্দিনে রাজপথে সক্রিয় থেকে তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নীতি-নৈতিকতা ও সততার প্রতিচ্ছবি হিসেবে তিনি কর্মীবান্ধব নেতা হিসেবেও পরিচিত।

তৃণমূল কর্মীরা বলেন, পারভেজ আহমেদ একজন সাহসী নেতৃত্বের প্রতীক। যুব সমাজের মাঝে তার গ্রহণযোগ্যতা রয়েছে এবং তিনি জাতীয়তাবাদী আদর্শের একজন বিশ্বস্ত সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছেন।
এ কারণে আসন্ন কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে তাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দেখতে চান ইউনিয়নের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। তাদের বিশ্বাস, দায়িত্ব পেলে তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সক্ষম হবেন।






