শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জের যমুনা বুকে তরুণ-তরুণীদের বর্ণিল দোলযাত্রা উদযাপন

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
বর্ণিল আয়োজন আবিরের রঙ আর উৎসবের আনন্দঘন পরিবেশে যমুনা নদীর বুকে পালিত হলো দোলযাত্রা। বসন্তের এই ঐতিহ্যবাহী উৎসবকে ঘিরে তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে নদীর তীর ও নৌপথ।

মঙ্গলবার ( ০৩ ফেব্রুয়ারী ২০২৬) সকালে শহরের বি.এ কলেজ রোডস্থ যুব সমাজের উদ্যোগে দোলযাত্রা উদযাপনের আয়োজন করা হয়। রঙিন আবির,ফুলের মালা ও উৎসবের পোশাকে সজ্জিত তরুণ-তরুণীরা নৌকায় করে যমুনার বুকে আনন্দ ভ্রমণে অংশ নেন। ঢোল-করতালের তালে তালে গান,নাচ,ফুটবল খেলা আর হাস্যোজ্জ্বল উচ্ছ্বাসে নদীর বুকজুড়ে সৃষ্টি হয় এক অনন্য উৎসবমুখর পরিবেশ।

আয়োজকরা জানান,দোলযাত্রা সম্প্রীতি,ভালোবাসা ও সৌহার্দ্যের প্রতীক।সকল ভেদাভেদ ভুলে একসাথে আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়েই এ উৎসবের মূল বার্তা ছড়িয়ে দেওয়া হয়। তারা আরও বলেন,তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উৎসবে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানান,প্রকৃতির সান্নিধ্যে নদীর বুকে দোলযাত্রা উদযাপন তাদের জন্য ছিল এক ভিন্ন অভিজ্ঞতা। রঙের ছোঁয়ায় আনন্দঘন এই আয়োজন তাদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য,দোলযাত্রা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব যা বসন্ত আগমনের বার্তা নিয়ে প্রতিবছর উদযাপিত হয়। যমুনা তীরে এ ধরনের আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে বলে মনে করছেন সচেতন মহল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০