শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ জনের কারাদণ্ড

ফটোকার্ড

টাঙ্গাইল প্রতিনিধি।: টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ জনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী ২০২৬) রাতে সখীপুর উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের ইন্নত খা গ্রামে রাতভর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৪ জনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী।

কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন, মির্জাপুর উপজেলার নয়াপাড়া এলাকার আয়নাল হকের ছেলে মো.জাহাঙ্গীর আলম (৩৭), ইন্নত খা চালার রহম আলী সিকদারের ছেলে আবুল কালাম আজাদ (৪২), বেলতৈল এলাকার নুরুল ইসলাম মল্লিকের ছেলে আল-আমিন মল্লিক (২৪), বাঁশতৈল এলাকার নজরুল ইসলামের ছেলে মিলন (২৪)।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অবৈধভাবে মাটি কাটার দায়ে ভূমি সংশোধন-২০২৩ আইন অনুসারে অভিযুক্ত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানান তিনি।

অভিযান পরিচালনার সময় পুলিশ, বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা, বিট অফিসার ও সখিপুর উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০