শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ইসলামিয়া মডেল মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ফটোকার্ড

মোঃ সোহান সেখ :

সিরাজগঞ্জে ইসলামিয়া মডেল মাদরাসা, সিরাজগঞ্জ-এর উদ্যোগে ৫ম ও ৮ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে মাদরাসার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম।

৫ম শ্রেণীতে মরিয়ম মাইশা ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে জেলায় মেধা তালিকায় ৩য় স্থান অর্জন করে। একই শ্রেণীতে আইয়ুব আনাস ট্যালেন্টপুলে এবং রাফিক বিন সাইদুল সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়। ৮ম শ্রেণীতে মাহমুদ হাসান ট্যালেন্টপুলে এবং জুনাইদ সিদ্দিক সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে।

মাদরাসার সিনিয়র শিক্ষক হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিচালনা পর্ষদের সদস্য সচিব মাসুদ আলম, সদস্য রেজাউল করিমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০