শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কেমিক্যাল ধ্বংস, ব্যবসায়ীকে অর্থদণ্ড

ফটোকার্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কেমিক্যাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক ব্যবসায়ী কে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
বুধবার ৪ মার্চ রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল এর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভাঙ্গুড়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা ও ভাঙ্গুড়া থানা পুলিশ উপস্থিত ছিল।
অভিযান কালে ভবানীপুর গ্রামের মোছাঃ খুশি খাতুন (৪০), স্বামী নুর ইসলাম এর বাড়ি থেকে নকল দুধ তৈরির কাজে ব্যবহৃত ৬ ড্রাম (প্রায় ১ হাজার ৮০০ কেজি) জেলি এবং ৫ ড্রাম সয়াবিন তেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভেজাল দুধ তৈরিতে ব্যবহৃত ৬ ড্রাম জেলি ধ্বংস করা হয় এবং ৫ ড্রাম সয়াবিন তেল জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলবান থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০