সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

‎বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের উদ্যোগে মরহুম আব্দুল হালিম মন্ডলের স্মরণসভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎সেলিম রেজা, রায়গঞ্জ প্রতিনিধি, সিরাজগঞ্জ :

‎বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের উদ্যোগে মরহুম সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের স্মরণে স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকাল ৩টায় বগুড়া জেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন জেলার সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক জনাব মোঃ হাসান তালুকদার।

‎অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আব্দুল হালিম মন্ডলের সহধর্মিণী জনাবা মোছাঃ জেসমিন আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেস ক্লাব বগুড়া জেলার সাধারণ সম্পাদক জনাব মোঃ মেহেদী হাসান রাজিব।

‎এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সিরাজগঞ্জ, রংপুর, পাবনা, রাজশাহী, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, চাপাইনবাবগঞ্জ, গাবতলী ও নাটোরসহ বিভিন্ন জেলার সভাপতি, সহ-সভাপতি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা মরহুম আব্দুল হালিম মন্ডলের সাংবাদিকতা জীবনের স্মৃতিচারণ করেন এবং তার পেশাগত সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলির কথা তুলে ধরেন।

‎স্মরণসভায় বক্তারা বলেন, মরহুম আব্দুল হালিম মন্ডল ছিলেন একজন সৎ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেছেন এবং সাংবাদিকতা পেশাকে মর্যাদার সাথে ধারণ করেছেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারিয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।

‎সভাপতির বক্তব্যে জনাব মোঃ হাসান তালুকদার বলেন, বাংলাদেশ প্রেসক্লাব একটি স্বচ্ছ ও সুশৃঙ্খল সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। এখানে কোনো ধরনের চাঁদাবাজি বা মাসিক ফি নেই এবং কোনো অন্যায়মূলক কর্মকাণ্ডের স্থান নেই। তিনি বলেন, সাংবাদিকদের যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে সংগঠনের বিভিন্ন দায়িত্ব প্রদান করা হয়।

‎তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যাণে ভবিষ্যতে একটি কল্যাণ ট্রাস্ট গঠনের পরিকল্পনা রয়েছে। যদি প্রেসক্লাবের কোনো সাংবাদিক মৃত্যুবরণ করেন, তাহলে তার পরিবারের পাশে দাঁড়াতে এই ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

‎তিনি সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করে বলেন, একজন প্রকৃত সাংবাদিক কোনো রাজনৈতিক পদে আসীন হন না। সাংবাদিকরা সবসময় নিরপেক্ষ থেকে সত্য প্রকাশের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করেন।

‎অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কলমের শক্তি অত্যন্ত প্রভাবশালী। একজন সৎ ও সাহসী সাংবাদিক তার লেখনীর মাধ্যমে সমাজের অন্যায়, অবিচার, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারেন এবং দেশকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

‎পরে মরহুম আব্দুল হালিম মন্ডলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকল অতিথি ও সাংবাদিকদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০