শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওকরণের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ছোট্ট ; সিরাজগঞ্জে স্বীকৃতিপ্রাপ্ত সকল সচল  নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন শেষে উক্ত সংগঠনের নেতৃবৃন্দরা মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর লেখা স্মারকলিপিটি সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় গিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নিজ কক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক  ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম এর নিকট  তুলে দেন।

রবিবার   ( ০৮ মার্চ ২০২৬ )  দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে নন এমপিও ঐক্য পরিষদ  সিরাজগঞ্জ জেলা শাখার কেন্দ্রীয় সমন্বয়ক প্রভাষক মোঃ রায়হান কবীর মিঠু  এর সভাপতিত্বে  ঘন্টাব্যাপী মানববন্ধনে সংহতি প্রকাশ করে  বক্তব্যে রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু।

বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার সকল ক্ষেত্রে দলীয়করণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অনিয়ন দুর্নীতির মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জাতির নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছে। আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গের উন্নয়ন হবে ইনশাআল্লাহ।

মানববন্ধনের সভাপতি রায়হান কবীর মিঠু বলেন,
শিক্ষা কারিকুলাম এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সরকারি, এমপিও, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন হওয়া সত্ত্বেও শুধুমাত্র নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ বেতন- ভাতা থেকে বঞ্চিত এবং চরমভাবে বৈষম্য শিকার। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের বয়স ২৫ বছর বা তার চেয়েও বেশি। অনেক শিক্ষক – কর্মচারী বিনা বেতনে অবসর গেছেন, কেউ কেউ বেতন বিহীন অবস্থায় রোগে শোকে মৃত্যুবরণ করেছেন। এমপিওভুক্ত একটি চলমান প্রক্রিয়া সরকার প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করবেন। দুঃখের বিষয় বিগত সরকার নির্বাহী আদেশে কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভূক্তি হতে বঞ্চিত করেছেন। প্রতিবছর বাজেটে নন- এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের জন্য অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারণে এমপিওভুক্তিকরণ বন্ধ রাখা হয়। আমরা বেতন বিহীন শিক্ষক কর্মচারীরা দুর্ভক ও দুর্দশা বঞ্চনার সাথে বৈষম্যের কথা বিবেচনা করা প্রয়োজন।

এসময়ে উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন নন এমপিও ঐক্য পরিষদ  সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক  প্রভাষক মোঃ সোহেল রানা,।
এ সময় নন এমপিও ঐক্য পরিষদ সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সামাদ খান, নন এমপিও ঐক্য পরিষদ উলাপাড়া উপজেলা শাখার সভাপতি প্রভাষক এম. এম শফিউল ইসলাম,  ছোনগাছা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম,  উত্তরণ মহিলা কলেজের অধ্যক্ষ ও মোঃ নজরুল ইসলাম, কালিয়া কান্দাপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ  বদরুল আলম, নন এমপিও ঐক্য পরিষদ রায়গঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি প্রভাষক মুর্শিদা খাতুন,  সদস্য প্রভাষক রুনা খাতুন, এছাড়াও আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী যোদ্ধা মোঃ লৎফর রহমান,সহ সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সকলেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০