শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রায়গঞ্জে অনুমোদনহীন ৬টি ইটভাটায় অভিযান চালিয়ে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

ফটোকার্ড

সেলিম রেজা, রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি :

রায়গঞ্জে অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান: ৬ ভাটাকে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, ২টি ভেঙে দেওয়া

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুমোদনহীন ও অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ছয়টি ইটভাটাকে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, প্রসিকিউটর শাহিন আলমসহ পুলিশ, র‌্যাব ও ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।

অভিযান চলাকালে দেখা যায়, বেশ কয়েকটি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল। এসব ইটভাটায় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে ইট পোড়ানো হচ্ছিল, যা আশপাশের পরিবেশ ও কৃষিজমির জন্য ক্ষতিকর। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট ইটভাটাগুলোর মালিকদের জরিমানা করা হয়।

জরিমানাকৃত ইটভাটাগুলো হলো—

মেসার্স বর্ণ ব্রিকস: ২ লাখ টাকা

মেসার্স প্রত্যয় ব্রিকস: ৩ লাখ ৫০ হাজার টাকা

মেসার্স এডিবি ব্রিকস: ৩ লাখ টাকা

মেসার্স লামইয়া ব্রিকস: ৩ লাখ টাকা

মেসার্স মামা-ভাগ্নে ব্রিকস: ৫ লাখ টাকা

মেসার্স আরএফবি ব্রিকস: ৩ লাখ টাকা

এ ছাড়া পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা ভেঙে ফেলা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম না চালানোর জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আইন অমান্য করে কেউ ইটভাটা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০