শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সলঙ্গায় প্রভাবশালীর বিরুদ্ধে অন্যের বসতবাড়ি দখল করে বাড়ির মাঝ খাঁনে বেড়া দেওয়ার অভিযোগ

Download Photocard

সেলিম রেজা, রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি ;

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় বাড়ির মাঝখানে বেড়া দিয়ে জমি নিজের দাবি করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছে একটি পরিবার এবং তারা প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন।
বুধবার (১১ মার্চ ২০২৬) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন এর রহিমাবাদ গ্রামে মোস্তাফিজুরের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বাবলু তালুকদার নামে এক ব্যক্তি বাড়ির মাঝখানে বেড়া দিয়ে জমির একটি অংশ নিজের বলে দাবি করছেন এবং ঘর ভেঙে জায়গা খালি করে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন।
ভুক্তভোগী মোস্তাফিজুরের স্ত্রী জানান, তারা দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করে আসছেন। এর আগে কখনো বাবলু তালুকদার জমি বা বেড়ার কোনো দাবি করেননি। হঠাৎ করে তিনি একজন আমিন এনে জমি মাপেন এবং বাড়ির অর্ধেক তার জমির মধ্যে পড়েছে বলে দাবি করেন। এতে তারা আপত্তি জানালে জোর করে বাড়ির মাঝখানে বেড়া দেওয়া হয়। এরপর থেকেই প্রায় প্রতিদিন তাদের ওপর ঘর ভেঙে জায়গা খালি করে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, যদি সত্যিই তার জমি হয়ে থাকে তাহলে আগে সঠিকভাবে জমি মাপ দিয়ে তাদের অংশ বুঝিয়ে দিতে হবে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সবার কাগজপত্র দেখে সঠিকভাবে জমি মাপজোক করে যার যার জমি বুঝিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত বাবলু তালুকদারের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, তিনি ২০ শতক জমি কিনেছেন। এতদিন জমিটি মাপা হয়নি। কিছুদিন আগে জমি মেপে নিজের অংশ বুঝে নিয়েছেন। তিনি দাবি করেন, মোস্তাফিজুররা ২৯ শতক জমি কিনলেও আরএস রেকর্ডে তাদের ২৩ শতক জমি রয়েছে, ফলে তারা ৬ শতক জমি কম পাবেন। তিনি বলেন, তার জমি বের করে নেওয়ার সময় দেখা গেছে মোস্তাফিজুরদের বাড়ির একটি অংশ তার জমির ভেতরে পড়েছে। তবে সবাই চাইলে এলাকার লোকজনের উপস্থিতিতে কাগজপত্র দেখে আবারও জমি মাপজোক করে সঠিক মালিকানা নির্ধারণ করা যেতে পারে।
জানা যায়, বাবলু তালুকদার রহিমাবাদ গ্রামের মৃত হামিদ তালুকদারের ছেলে।
এ বিষয়ে সলঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দাউদ জানান, আদালত থেকে একটি নোটিশ এসেছে। তিনি ঘটনাস্থলে গিয়ে নোটিশ পৌঁছে দিয়েছেন এবং সবাইকে সতর্ক করেছেন। জমিটি নিয়ে আদালতের ১৪৪ ধারা জারি থাকায় সেখানে কোনো ধরনের কার্যক্রম না করার নির্দেশ দেওয়া।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০