শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে একডালা পশ্চিম পাড়া জামে মসজিদ পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করলেন – বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্র :
সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা পশ্চিম পাড়া জামে মসজিদ তিনতলা বিশিষ্ট করণের কাজের শুভ উদ্বোধন করলেন – সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬ খ্রীঃ) দুপুর সাড়ে ১২টার দিকে একঢালা পশ্চিম পাড়া জামে মসজিদকে তিন তলা বিশিষ্ঠ করণের কাজ উদ্বোধন করা হয়।

প্রধান অতিধির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন- আজকের এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে আমরা সবাই একত্রিত হয়েছি একটি মহৎ কাজের সূচনা করতে— একটি মসজিদ পাকাকরণ কাজের ভিত্তি স্থাপন। মসজিদ হলো মুসলমানদের ইবাদতের স্থান, শান্তির কেন্দ্র এবং ইসলামী শিক্ষা ও নৈতিকতার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

পবিত্র Qur’an-এ মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর ঘর নির্মাণ করে এবং তা রক্ষণাবেক্ষণ করে, তারা সত্যিকার অর্থেই ঈমানদারদের অন্তর্ভুক্ত। তাই মসজিদ নির্মাণ শুধু একটি স্থাপনা তৈরির কাজ নয়; এটি আমাদের ঈমান, ঐক্য এবং সমাজের উন্নয়নের প্রতীক।
আমি আশা করি, এই মসজিদ নির্মাণের মাধ্যমে এলাকাবাসী পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি ইসলামের শিক্ষা, নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করবে। এই মসজিদ হবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য দ্বীনি শিক্ষার একটি আলোকবর্তিকা।
আমি যারা এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন, অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করছেন— তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও দোয়া জানাই। আল্লাহ তাআলা যেন এই কাজকে কবুল করেন এবং দ্রুত সুন্দরভাবে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করার তাওফিক দান করেন।
পরিশেষে, মহান আল্লাহর দরবারে দোয়া করি— তিনি যেন এই মসজিদকে দ্বীনের খেদমতের একটি কেন্দ্র হিসেবে কবুল করেন এবং আমাদের সবাইকে এর কল্যাণ থেকে উপকৃত হওয়ার তাওফিক দান করেন।

এসময়ে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ধর্মীয় বিষয়ক সম্পাদক ও একডালা পশ্চিম পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ ছানাউল্লাহ সেখ, সিরাজগঞ্জ জেলা বিএনপি যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ ছাব্বির হোসেন ভূইয়া ( সাফী),  ৯ নং ওয়ার্ড বিএনপির -সভাপতি মোঃ লিয়াকত আলী খান, জেলা বিএনপি গ্রাম বিষয়ক সম্পাদক ও ৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিল মোঃ তাজ উদ্দিন, জেলা ছাত্র দলের সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফ বাবু, একডালা পশ্চিম পাড়া জামে মসজিদের সভাপতি মোঃ আলতাফ হোসেন,সহ গ্রামের মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন মিরপুর বাসষ্ট্রান্ড সংলগ্ন রওজাতুল সুন্নাহ মাহমুদিয়া কওমী মাদ্রাসার  মুহাদিস সাইকুল হাদিস আলহাজ্ব মোঃ আব্দুস সালাম।

উদ্বোধনী আলোচন শভা শেষে শুকুরানা মোনাজাত পরিচালনা করেন মিরপুর বাসষ্ট্রান্ড সংলগ্ন রওজাতুল সুন্নাহ মাহমুদিয়া কওমী মাদ্রাসার মুহাদিস সাইকুল হাদিস আলহাজ্ব মোঃ আব্দুস সালাম।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০