সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬) সন্ধ্যায় শহরের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ হলরুমে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম, পৌর প্রশাসক শাহাদাত হুসেইন, চেম্বারের সহ-সভাপতি ভিপি অমরকৃষ্ণ দাস, চেম্বার পরিচালক তানভীল মাহমুদ পলাশসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারী-বেসরকারী দপ্তরের প্রধানগন।

এ সময় বক্তাগন রমজানের তাৎপর্য্য তুলে ধরেন এবং ঈদে সকলেই যেন নির্বিঘ্নে যাতায়াত, ঈদে কেনাকেটা করে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন এবং একই সাথে সিরাজগঞ্জ জেলাকে সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

ইফতার মাহফিলে উপস্থিত সকলের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির এক মনোরম পরিবেশ সৃষ্টি হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।






