শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে মানবিক ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় দরিদ্র,অসহায় এতিম ও বিধবাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ছোট্ট : ধনীতে গরীবে হাসে হাসে দুঃখি নিঃস্ব আজ ঈদ তাই বুঝি হাসে সারা বিশ্ব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বৎসরের ন্যায় এবারও মাহে রমজানুল মোবারক উপলক্ষে ৩৫  জন দরিদ্র,  অসহায়, অস্বচ্ছলএতিম ও বিধবাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেল ৩ টায় পৌর শহরের ধানবান্ধি ১০ নং ওয়ার্ডে বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ হিলফল ফুযুল মুক্ত রোভার দল, সিরাজগঞ্জের সার্বিক সহযোগিতায় ঈদ বাজার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিলফল ফুযুল মুক্ত রোভার দল, গ্রুপ সম্পাদক মোঃ আব্দুল আলীম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে ৩৫  জন  অসহায় দুস্থ পরিবারের মানুষের হাতে ঈদ সামগ্রী তুলেদেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার।

অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী আব্দুস সাত্তার  তিনি বলেন, স্কাউটিং একটি অরাজনৈতিক সংগঠন সিরাজগঞ্জ সদর উপজেলায় হিলফল ফুযুল মুক্ত রোভার দলটি সমাজে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। ঈদকে সামনে রেখে তারা অসহায় মানুষদের মাঝেএ ঈদ উপহার সামগ্রী তুলেদিচ্ছেন। এবং নিজ ও দেশের যে কোন প্রয়োজনে সবার আগে এগিয়ে আসে এই সংগঠনটি দেশ ও আত্ম মানবতার সেবায় স্বেচ্ছাসেবকরাই সবসময় সামনের সারি থেকে নেতৃত্ব প্রদান করে। আমাদের সকলের উচিত তাদের পাশে সবসময় থাকা এবং তাদের সাথে অংশীভূত হয়ে দেশের বৃহৎ কল্যাণে কাজ করে যাওয়া।

এসময়ে  সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা,  খ. ম রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রন্জু, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মুছা,  সুখপাখির প্রতিষ্ঠাতা পরিচালক  রজব আলী, হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের আর এস এল মোঃ হোসেন আলী ছোট্ট,  মোঃ ইমন আলী মন্ডল,বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের এস আর এম প্রতিনিধি সৈকত আহমেদ,  হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের রোভার মোঃ আব্দুল্লাহ,  সদস্য তাসরিফ তকি, উৎস,  সহ আরো সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০