সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাম্মী আহমেদ আজমীর :

ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানব কল্যাণে পবিত্র মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

 আজ ২৫ রমজান ১৪৪৭ হিজরি (১৫ মার্চ ২০২৬ ইং) রবিবার, সময় বিকেল ৫.৩০ মিনিটে সিরাজগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলায় আধুনিক কনফারেন্স রুমে প্রেসক্লাব সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসানের।সভাপতিত্বে এক সংক্ষিপ্ত  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম ইন্না এর সঞ্চাণনায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন,রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ একটি মাস। এই মাসে মহান আল্লাহ তাআলা মানবজাতির পথ নির্দেশনার জন্য মহাগ্রন্থ কুরআন নাজিল করেছেন। তাই রমজান মাস কেবল রোজা রাখার মাসই নয়, এটি আত্মশুদ্ধি, ধৈর্য, সংযম এবং তাকওয়া অর্জনের মাস।

এই মাসে আমরা মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করি। রোজার মাধ্যমে মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং আল্লাহর ভয় ও ভালোবাসা অন্তরে জাগ্রত হয়। ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাধ্যমে আমরা দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট উপলব্ধি করতে পারি।

রমজান মাসে ইবাদতের গুরুত্ব অনেক বেশি। এই মাসে তারাবীহ নামাজ, কুরআন তিলাওয়াত, দান-সদকা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে মুসলমানরা নিজেদের জীবনকে আরও সুন্দর ও পবিত্র করার চেষ্টা করেন।

এই মাস আমাদের শিক্ষা দেয়—মিথ্যা, অন্যায়, হিংসা ও গীবত থেকে দূরে থাকতে এবং সত্য, ন্যায় ও মানবতার পথে চলতে। তাই রমজানের প্রকৃত শিক্ষা হলো আত্মসংযম, সহানুভূতি এবং আল্লাহভীতি অর্জন করা।

পরিশেষে, আসুন আমরা সবাই পবিত্র রমজানের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়ন করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।

আল্লাহ আমাদের সবাইকে রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ বাস্তব জীবনে পালনের তাওফিক দান করেন।

এসময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের   সহ সভাপতি হীরুকগুণ, সহ- সাধারণ সম্পাদক ,  ইউসূফ দেওয়ান রাজু, অর্থ সম্পাদক নুরল ইসলাম রইসী, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম,  সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌড়,  সমাজকল্যাণ সম্পাদক মিলন শেখ, সাহিত্য ও ,আপ্যায়ণ বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম আলমগীর  কবীর, কার্যকরী সদস্য নুরুল ইসলাম বাবু

হেলাল আহমেদ, জাকিরুল ইসলাম সান্টু, শফিক মোহাম্মদ রুমন, সোহাগ হাসান জয়,মোঃ রাকিবুল ইসলাম রাকিব, ছাম্মি আহমেদ আজমীর সহ  সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০