শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

তানোরে তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফটোকার্ড

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার লবাতলা ব্রিজ সংলগ্ন এলাকায় তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ ২০২৬) বিকেলে কোল্ড স্টোরেজটিতে আলু সংরক্ষণের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামান্না গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুজ্জামান রিংকু, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাইদ, হাসেন গ্রুপের হাসেন আলী, ব্যবসায়ী আব্দুস সালাম তুহিন, চায়না বিনসান গ্রুপের ইঞ্জিনিয়ার জাফরুল্লাহ, তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের ম্যানেজার আব্দুল মান্নান সহ অনেকে। তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম হোসেন নিলয়ের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক সুবিধাসম্পন্ন এ কোল্ড স্টোরেজ চালু হওয়ায় তানোরসহ আশপাশের এলাকার কৃষক ও আলু ব্যবসায়ীরা সংরক্ষণ সুবিধা পাবেন।

উদ্বোধনকৃত কোল্ড স্টোরেজটির ধারণক্ষমতা প্রায় সাড়ে পাঁচ লাখ বস্তা। তবে প্রথম বছরে প্রায় চার লাখ বস্তা আলু সংরক্ষণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ সময় এলাকার আলু চাষি, গণমাধ্যম কর্মী ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০