শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

গণঅধিকার পরিষদ (জিওপি) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকাল ৪টায় শহরের এস.এস. রোডস্থ ডব্লিউএফ চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোমিন ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাড. হাবিবুর রহমান।

এসময় বিশেষভাবে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব ইউসুফ আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম রুবেল এবং যুগ্ম সদস্য সচিব জিএম খান জয়।

অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, এই মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ সময়। তারা আরও বলেন, রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও সহমর্মিতার পরিবেশ গড়ে তুলতে হবে।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০