শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

পাবনায় একজন কর্মকর্তার একাধিক দায়িত্বে বদলাচ্ছে ভাঙ্গুড়ার প্রশাসনিক চিত্র

ফটোকার্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি লক্ষ্য করা যাচ্ছে। অবৈধ দখলদার উচ্ছেদ, ভেজাল পণ্য প্রস্তুতকারীদের বিরুদ্ধে অভিযান এবং ভূমি ও পৌরসেবায় সংস্কারমূলক উদ্যোগের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। স্থানীয়দের মতে, প্রশাসনের এই ইতিবাচক পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান।

বর্তমানে তিনি একজন কর্মকর্তা হয়েও একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক এবং চলতি বছরের গত ১২ মার্চ থেকে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বও সামলাচ্ছেন। প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব একাই নিষ্ঠা ও সততার সঙ্গে পরিচালনা করায় স্থানীয়দের মধ্যে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

জানা যায়, ২০২৫ সালের অক্টোবর মাসে ভাঙ্গুড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন জনাব মিজানুর রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। একই সঙ্গে বাজারগুলোতে ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়। এতে করে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়ার পাশাপাশি সাধারণ ভোক্তারাও কিছুটা স্বস্তি পাচ্ছেন।

ভূমি সেবা সহজ করতে ভূমি অফিসে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দালালচক্রের দৌরাত্ম্য কমাতে নিয়মিত তদারকি এবং সেবা প্রার্থীদের দ্রুত সেবা দেওয়ার বিষয়েও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালনের মাধ্যমে পৌর এলাকার নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমেও গতি আনার চেষ্টা করছেন তিনি।

স্থানীয় বাসিন্দা জাহেদুল ইসলাম বলেন, আগে ভূমি অফিসে গেলে অনেক ভোগান্তি পোহাতে হতো। এখন তুলনামূলকভাবে দ্রুত সেবা পাওয়া যাচ্ছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধেও প্রশাসনের অভিযান দেখা যাচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়।

আরেক বাসিন্দা শাহানারা ইয়াসমিন বলেন, পৌরসভার কিছু সমস্যার সমাধান আগের চেয়ে দ্রুত হচ্ছে। একজন কর্মকর্তা একসঙ্গে এতগুলো দায়িত্ব পালন করেও যেভাবে কাজ করছেন, সেটা সত্যিই ইতিবাচক।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান বলেন, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করি সাধারণ মানুষ যেন দ্রুত ও সহজে সেবা পায়। ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে আমরা কাজ করে যাচ্ছি। জনগণের সহযোগিতা পেলে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০