সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সময় ও দূরত্ব আমাদের সম্পর্ককে কখনোই বিচ্ছিন্ন করতে পারে নাই- সিরাজগঞ্জ বি.এল স্কুল এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

মোঃ হোসেন আলী ছোট্ট :  আজকের এই পবিত্র মাহে রমজানে আমরা একত্রিত হয়েছি দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিতে। এই আয়োজন শুধু একটি ইফতার অনুষ্ঠান নয়, এটি আমাদের হৃদয়ের বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি অনন্য সুযোগ। বি.এল স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা আজ এখানে একত্রিত হয়ে প্রমাণ করেছে—সময় ও দূরত্ব আমাদের সম্পর্ককে কখনোই বিচ্ছিন্ন করতে পারে না।

রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাস আমাদের শেখায়—একজন আরেকজনের পাশে দাঁড়াতে, অসহায়দের সাহায্য করতে এবং মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করতে। সেই চেতনা থেকেই আমাদের এই আয়োজন।

আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকল আয়োজক কমিটি, সহযোগী এবং অংশগ্রহণকারীদের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন সম্ভব হয়েছে।

আসুন, আমরা সবাই মিলে এই পবিত্র মুহূর্তে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি—তিনি যেন আমাদের সবাইকে ক্ষমা করেন, আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি ও বরকত দান করেন এবং আমাদের এই সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলেন।

পরিশেষে, আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করার জন্য।

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিএল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা এসব কথা বলেন। 

বুধবার (১৭ মার্চ ২০২৬) বাদ আসর পৌর শহরের ঐতিহ্যবাহী বিএল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সিরাজগঞ্জ বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন কমিটির আহবায়ক  ও ৭৯ ব্যাচের  ছাএ  খ.ম রকিবুল হাসান রতন।

 এসময়ে উপস্থিত ছিলেন  বিএল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন  আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও ৮১ ব্যাচের ছাত্র  মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, ৮২ ব্যাচের ছাত্র অমর কৃষ্ণ দাস,  মোহাম্মদ আলী সোহেল, ৭১ব্যাচের ছাত্র আনিসুজ্জামান পাপ্পু,, বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, বিএল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম সাইদুল ইসলাম, ৮৪ ব্যাচের  ছাত্র মোঃ আবু সাঈদ সুইট,  তানভীর মাহমুদ পলাশ ৯৩ ব্যাচের ছাত্র।

৮৫ ব্যাচের ছাত্র শরীফ উস সাঈদ কোপদ, বিএল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন ও  ৮৬ ব্যাচের ছাত্র  এবং অনুষ্ঠানের সন্চালক এস এম আব্দুস সলাম মামুন,  মোঃ আব্দুল হালীম, শাকিল পাপ্পু, ৮৫ ব্যাচের ছাত্র মোঃ শহিদুল ইসলাম,   ৮৭ ব্যাচের ছাত্র আব্দুল আওয়াল শেখ পান্কা, ৯৩  ব্যাচের ছাত্র মোঃ সাইফুল ইসলাম রাশেদ, ৯২ ব্যাচের হাজী মোঃ আব্দুস সাওার,  মোঃ সাখাওয়াৎত হোসেন প্রিন্স,  ৯৪ ব্যাচের শরিফুল ইসলাম কচি, ৯৫ ব্যাচের এস এম মারুফ, বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের  ৯৬  ব্যাচের  সিরাজগঞ্জের এডমিন   নূরে – ই রাব্বি,  মোঃ রাসেল আহমেদ,

মোঃ আব্দুর রাজ্জাক আশরাফুল আলম আলীম, নূর মোহাম্মদ  খান শাহানুর, ৯৮ ব্যাচের ছাত্র মোঃ ফরিদুল ইসলাম সোহাগ, ২০০৭ ব্যাচের ছাত্র হাসান ইশতিয়াক তমাল, ২০১৯ ব্যাচের মুশতাক শাহরিয়ার শুভ, ২০১৩ ব্যাচের আবু ইউসুফ রাতিল,  ইফতার মাহফিলের পূর্বে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসার প্রতিষ্ঠাতা ও ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুহতামিম প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ মুফতি রুহুল আমীন। 

উল্লেখ্য : অনুষ্ঠানের  সার্বিক কার্যক্রমে সর্ব্বোচ্চ কন্ট্রিবিউশন করায় বিভিন্ন ব্যাচের ২০ জন ছাত্রকে  সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০