মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী এাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বেলা ১২ ঘটিকায় সিরাজগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক এই নগদ অর্থ সহায়তা করা হয়।
অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী এাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি ওনার ত্রান তহবিল থেকে আপনাদের জন্য এক হাজার করে টাকা উপহার হিসেবে পাঠিয়েছেন।মুলত তিনি আপনাদের সঙ্গে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতেই এই মহতি উদ্যোগ গ্রহন করেছেন।তাই আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।তিনি যেন ওনার সকল পরিকল্পনা সঠিক ভাবে বাস্তবায়ন করতে পারেন। আমাাদের মন্ত্রী মহোদয় জনাব ইকবাল হাসান মাহমুদ তিনিও আমাকে ফোন করেছিলেন।তিনি দেশে থাকলে অবশ্যই নিজ হাতে আপনাদের হাতে এই উপহার তুলে দিতেন। তিনি যেহেতু একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দায়িত্বে আছেন যার কারণে তিনিও খুবই ব্যস্ততার মাঝে আছেন। তাছাড়া আন্তর্জাতিকভাবে একটা ক্রাইসিস চলছে যার কারণে স্যারকে বিভিন্ন সংস্থার কাজে ব্যস্ত আছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ তারিখ তিনি আপনাদের মাঝে আবার ফিরে আসবেন।

সভাপতির বক্ত্যবে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান বলেন, সদর উপজেলার পৌরসভার ১৫ টি ওয়ার্ডে ২০ জন কে ১ হাজার করে ৩ লক্ষ টাকা, ৩০০ জনকে ৬ টি ইউনিয়নে ৫টি ইউনিয়নের প্রত্যেকটিতে ৬৭ জন করে এবং কাওয়াকোলা ইউনিয়নে ৬৫ জন সর্বমোট ইউনিয়নে ৪০০ জনকে ৪ লক্ষ টাকা প্রদান করা হয়। মোট ৭০০ জনকে ১০০০ টাকা সর্বমোট করে ৭ লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সহায়তা পাওয়া উপকারভোগী আবদুল মালেক বলেন, উপহার হাতে পেয়ে স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের মতে, সরাসরি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসা এই উপহার তাদের আসন্ন ঈদের প্রস্তুতিকে আরও সহজ করেছে। বিতরণ কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। এছাড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মজিদ, সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক লিটন সাহা, সহ বিভিন্ন ১৫ টি ওয়ার্ড বিএনপির ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






