মোঃ হোসেন আলী (ছোট্র) : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিরাজগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুস ছাত্তার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সিরাজগঞ্জের সর্বস্তরের সম্মানিত নাগরিকদের জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা ও ঈদ মোবারক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে উপস্থিত হয়েছে আনন্দ, শান্তি ও সম্প্রীতির মহিমায় ভাস্বর এই পবিত্র ঈদ।
এই মহিমান্বিত দিনে আমরা যেন সব ভেদাভেদ, হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হই—এই হোক আমাদের অঙ্গীকার। ঈদ আমাদের শেখায় ত্যাগের মহিমা, মানবতার মূল্যবোধ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মহান শিক্ষা। তাই আসুন, আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসি।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি শান্তিপূর্ণ, সুখী ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারব। ঈদের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি—তিনি যেন আমাদের সকলের জীবন ভরে দেন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও কল্যাণে।
পরিশেষে, আবারও সিরাজগঞ্জবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি রইলো ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
ঈদ মোবারক।






