শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জবাসীকে ঈদ-উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মরিয়ম রহমান উর্মি

ফটোকার্ড


সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন অ্যাডভোকেট মরিয়ম রহমান উর্মি।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। এই পবিত্র দিনে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আরও বলেন, ঈদ আমাদের শেখায় ধৈর্য, সহমর্মিতা ও পরস্পরের প্রতি ভালোবাসা। সমাজের সকল ভেদাভেদ ভুলে সবাই যেন একে অপরের পাশে দাঁড়াই—এই হোক ঈদের মূল শিক্ষা।
জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মরিয়ম রহমান উর্মি সিরাজগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান, ঈদের আনন্দ যেন সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে সবাই এগিয়ে আসে।
পরিশেষে তিনি দেশবাসী ও মুসলিম উম্মার সার্বিক কল্যাণ কামনা করে বলেন, “সকলের জীবন ভরে উঠুক ঈদের আনন্দে, শান্তি ও ভালোবাসায়। ঈদ মোবারক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০