শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল জব্বার বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্র) : আজ সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ও রাজশাহী বিভাগীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মরহুম মির্জা আব্দুল জব্বার বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে (২৩ মার্চ ২০২৫) তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মরহুম আব্দুল জব্বার বাবু সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর মহল্লার বাসিন্দা ছিলেন এবং স্থানীয় রাজনীতিতে একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপি ও যুবদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 

রাজনৈতিক জীবনে তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে সিরাজগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। 

প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া মাহফিল, কোরআন খতম এবং তার কবর জিয়ারত।

নেতাকর্মীরা বলেন, মরহুম আব্দুল জব্বার বাবুর আদর্শ ও নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আব্দুল জব্বার বাবুর মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ  মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির মহ- সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সাংগঠনিক সম্পাদক, আবু সাইদ সুইট,দপ্তর সম্পাদক এস এম তানভীর মাহমুদ পলাশ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলমিন খান,সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেনাজ সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না মরহুম আব্দুল জব্বার বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০