আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ সরকারি কলেজের নানা আয়োজনের মধ্যে দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়।
বৃহস্পতিবার (২৬মার্চ) ভোরে অত্র কলেজে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজের শহীদ শিহাব অডিটোরিয়ামে আলোচনাসভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে কলেজের অধ্যক্ষ মোঃ মহীদুল হাসান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোঃ জাহিদ হাসান দিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হুমায়ুন খালিদ, শিক্ষক পরিষদ- সম্পাদক প্রফেসর ফেরদৌসী আরা, অধ্যাপক এ. কে. এম রেজাউল হক প্রমুখ। এসময়ে কলেজ ছাত্রদল শাখার আহবায়ক এস.এম. জুয়েল রানা, অন্যান্য নেতৃবৃন্দ, সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন উপলক্ষে কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণ করা হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, কলেজের অধ্যক্ষ মোঃ মহীদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হুমায়ুন খালিদ, শিক্ষক পরিষদ- সম্পাদক প্রফেসর ফেরদৌসী আরা, এবং সভাপতিত্ব করেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির সভাপতি মোঃ সাইদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোছাঃ উম্মে তাসলিমা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কে.বি.এম.মাহবুব বিন জলিল, রসায়ন বিভাগের প্রভাষক মোঃ রাসেল খাজা বাবু। দুপুর বাদজহর নামাজপর মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহিদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে শহিদ একে শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং ডিসপ্লেতে ২ টি পুরস্কার বা স্মারক সন্মাননা অর্জন করে।






