শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনী,দেশে মব সৃষ্টি করছে রাজশাহীতে- ভূমিমন্ত্রী

ফটোকার্ড


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় ভূমিমন্ত্রী অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিএনপির ওপর নির্যাতন চালানো হেলমেট বাহিনী এখন রূপ বদলে গুপ্ত বাহিনী হিসেবে দেশের মধ্যে মব সৃষ্টি করছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা আরও কঠিন। বর্তমান সরকার সেই বিষয়টি উপলব্ধি করছে। তিনি বলেন, আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। আমরা কোনো প্রভুত্বে বিশ্বাস করি না, বন্ধুত্বে বিশ্বাস করি। দেশের মানুষই আমাদের সবচেয়ে বড় শক্তি।
তিনি আরও বলেন, বিএনপি কোনো মন্ত্রী-এমপি বা মেয়রের দল নয়; এটি কর্মীদের দল, আর কর্মীরাই দলের প্রাণশক্তি।
সভায় বিএনপির নেতা মিজানুর রহমান মিনু বলেন, তারা চাইলে সরকারের খাস জমি দখল করে দলীয় কার্যালয় করতে পারতেন। ভূমি মন্ত্রণালয়ের অনেক খাস জায়গা রয়েছে। কিন্তু বিএনপি এমন কাজ করবে না। আমরা নিয়ম মেনে মহাসচিবের নামে জায়গা কিনে অফিস করবো।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন শফিকুল হক মিলন, আবু সাঈদ চাঁদসহ রাজশাহী জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০