সেলিম তালুকদার,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭.১৫ মিনিটে এস আই মমিনুর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুরের দারিয়াপুর ব্যাপারীপাড়ার রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ রিপন প্রামানিক (২৮)ও দারিয়াপুর লম্বা পাড়ার মৃত ফেলু সরকারের ছেলে আব্দুল সাত্তারকে (৭০) উপজেলার পৌরসহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটক আসামির দেহ তল্লাশি করে পকেট থেকে পলিব্যাগে রক্ষিত ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক সংরক্ষণ ও বিক্রির অভিযোগ মাদকসহ তাকে আটক করা হয়েছে।
অভিযুক্ত দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দুজন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলে এনে শাহজাদপুরের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সুকৌশলে বিক্রয় ও সরবরাহ করে আসছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে শাহজাদপুরে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছে। তাই গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করে দুজনকে আটক করেছি। আমাদের মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।






