শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

দেশের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে- পুলিশ মহাপরিদর্শক

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ বহু মানুষের মৃত্যুর ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, এসব ঘটনার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, কথায় কথায় রাস্তা বন্ধ করা যাবে না। একটি শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনে নাগরিকদের আইন মানতে হবে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, তরুণদের মধ্যে সামান্য বিষয়েও রাস্তায় নেমে অবরোধ করার প্রবণতা বাড়ছে, যা সামগ্রিকভাবে দেশের ক্ষতি ডেকে আনে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জ্বালানি তেলের সংকট ঘিরে কালোবাজারি প্রসঙ্গে আইজিপি বলেন, কিছু ক্ষেত্রে পেট্রল পাম্প থেকে তেল সংগ্রহ করে সামান্য বেশি দামে বিক্রি করা হলেও এতে বড় ধরনের লাভ হয় না। তিনি এ ধরনের অনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান এবং নৈতিক মানসিকতা উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০