সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

যমুনায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো কালীবাড়ি গোবিন্দ বাড়ি ও ধর্মসভা মন্দিরের বাসন্তী পূজা

ছাম্মি আহমেদ আজমীর :
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী পূজা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হয়েছে। ঐতিহ্যবাহী কালীবাড়ি গোবিন্দ বাড়ি ও ধর্মসভা মন্দিরের আয়োজনে অনুষ্ঠিত এ পূজা শেষে যমুনা নদীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।

পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে কয়েকদিনব্যাপী চলে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান,পূজা-অর্চনা,আরতি ও প্রসাদ বিতরণ। ভক্তবৃন্দের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিশেষ করে সন্ধ্যাকালীন আরতি ও ভক্তিমূলক সংগীত পরিবেশনা সকলের মাঝে এক ভক্তিময় পরিবেশ সৃষ্টি করে। বিজয়ার শেষদিনে ধর্মীয় রীতি অনুসারে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা যমুনা নদীর তীরে নিয়ে যাওয়া হয়। সেখানে পুরোহিতদের মন্ত্রোচ্চারণ ও ভক্তদের প্রার্থনার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ সময় ভক্তদের চোখে-মুখে ছিল আনন্দ ও আবেগের মিশ্র অনুভূতি।

কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুকুমার সরকার বলেন,প্রতি বছরের মতো এবারও আমাদের মন্দিরে শান্তিপূর্ণ পরিবেশে বাসন্তী পূজা সম্পন্ন হয়েছে। আমরা সকলের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় আয়োজন আমাদের মন্দিরে অব্যাহত থাকবে।

বাসন্তী পূজা হলো বাঙালিদের ঐতিহ্যবাহী আদি দুর্গাপূজা, যা প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষে (বসন্তকালে) পালিত হয়। শারদীয়া দুর্গোৎসবের মতো এটি অকালবোধন নয়, বরং শাস্ত্রীয় মতে দেবীর মূল আরাধনা। রাজা সুরথ মেধা মুনির পরামর্শে বসন্তকালে এই পূজা প্রথম শুরু করেছিলেন বলে জানা যায়।   চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই পূজা চলে।

উল্লেখ্য: সামগ্রিকভাবে ধর্মীয় সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে বাসন্তী পূজার সফল সমাপ্তি ঘটায় সন্তোষ প্রকাশ করেছেন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির কর্তৃপক্ষরা

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০