শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

আমরা ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে চাই : এমপি শিমুল বিশ্বাস

ফটোকার্ড

পাবনা প্রতিনিধি : পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমরা দেশে সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি।

শনিবার (২৮ মার্চ ২০২৬) বিকেলে পাবনা শহরের শ্রী শ্রী জয়কালীবাড়ি মন্দিরে বাসন্তী পূজার বিজয়া দশমী উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন মন্দির সংস্কারে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’—এই আদর্শকে সামনে রেখে সবাইকে কাজ করতে হবে। শুধু ভালো কথা বললেই হবে না, ভালো কাজের দৃষ্টান্তও স্থাপন করতে হবে।

শিমুল বিশ্বাস বলেন, মন্দ কাজ সংক্রামকের মতো ছড়িয়ে পড়ে, তাই তা পরিহার করতে হবে এবং ভালো কাজকে দৃশ্যমান করে লালন-পালন করতে হবে। তিনি সকলকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে মিলেমিশে বসবাসের আহ্বান জানান।

তিনি আরও বলেন, উন্নয়নের সুফল যেন ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাই পায়, সে লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশের দারিদ্র্য, অভাব-অনটন ও নানা সমস্যার সমাধানে একটি উন্নত ও নিরাপদ সমাজ গড়তে তিনি অব্যাহতভাবে কাজ করবেন বলেও উল্লেখ করেন।

পাবনা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট মলয় কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পাবনা পৌর সদরের ১৫টি মন্দির সংস্কারের জন্য সরকারি অনুদানের ২৬ লাখ ৪০ হাজার টাকার বরাদ্দপত্র বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০