শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

বগুড়ায় নাতনির ওজনে কয়েন উপহার দিলেন নানা

ফটোকার্ড

 সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

জন্মের পর থেকেই নাতনি নাইমা খাতুনকে তার শরীরের ওজনের সমপরিমাণ কয়েন উপহার দেওয়ার বাসনা ছিল নানা আব্দুল কাদের প্রামাণিকের। আর্থিক সীমাবদ্ধতায় তা হয়ে উঠছিলো না। অবশেষে নাইমার বিয়ের দেড় বছর পর সেই স্বপ্ন বাস্তবায়ন করলেন তিনি।  

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) রাতে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় বিয়ে বাড়ির আদলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দাড়িপাল্লার একপাশে নাতনি নাইমাকে অন্যপাশে কয়েনের স্তূপ উঠিয়ে ওজন করা হয়। নাইমার ওজনের সমপরিমাণ হওয়ার পর তাকে সেই কয়েন উপহার দেন আব্দুল কদের।  

পরিবার সূত্রে জানা গেছে, বড় মেয়ের ঘরে প্রথম নাতনির জন্মের পর থেকেই আব্দুল কাদের ও তার স্ত্রী নাতনির ওজনের সমপরিমাণ কয়েন উপহার দেওয়ার ইচ্ছা পোষণ করতেন। আর্থিক সীমাবদ্ধতার কারণে তখন তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় ধরে মাটির ব্যাংকে ধীরে ধীরে কয়েন জমাতে থাকেন আব্দুল কদের। নাতনির বিয়ের প্রায় দেড় বছর পর সেই ইচ্ছা পূরণ করেন তিনি। নাতনিকে দেওয়া কয়েনগুলোর মধ্যে বেশির ভাগই ৫ টাকার।

আব্দুল কাদের প্রামাণিক জানান, একটি পত্রিকায় প্রকাশিত অনুরূপ একটি ঘটনা দেখে তিনি অনুপ্রাণিত হন। এরপর থেকেই তিনি পরিকল্পনা অনুযায়ী কয়েন জমাতে শুরু করেন।

নাতনি নাইমা খাতুন বলেন, “নানি বেঁচে থাকলে আনন্দটা আরো বেশি হতো। নানা-নানির ইচ্ছা পূরণ হওয়ায় আমি খুবই আনন্দিত।

স্থানীয় বাসিন্দা আকবর আলী বলেন, “এমন ঘটনা আগে শুধু শুনেছি, কিন্তু নিজের চোখে কখনো দেখিনি। বিষয়টি ভালো লেগেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০