শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

মাগুরছড়া পুঞ্জিতে প্রেসবিটারীয়ান সিনডের বার্ষিক সভা সম্পন্ন,নতুন নেতৃত্ব ঘোষণা

ফটোকার্ড

এস.এম. জালাল উদ্দীন,মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

সিলেট জেলা প্রেসবিটারীয়ান খ্রিষ্টান সম্প্রদায়ের তিনদিনব্যাপী প্রেসবিটারীয়ান সিনডের বার্ষিক সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জিতে ২৭ থেকে ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এই সভায় সিলেট বিভাগের বিভিন্ন জেলার প্রায় ৭২টি প্রেসবিটারীয়ান চার্চের ২৫০ জনেরও বেশি প্রতিনিধি (ডেলিগেট) অংশগ্রহণ করেন।

সভায় শুরুতে সভাপতির দায়িত্ব পালন করেন প্রাক্তন মডারেটর রেভা: বি. বি. প্রেন্টিস। পরবর্তীতে নবনির্বাচিত মডারেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রেভা: এভরিসন পতাম। এছাড়া নবনির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সাধারণ সম্পাদক নেলসন এন. সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রেভা: সখরিয় কট, কোষাধ্যক্ষ রেভা: এডওয়ার্ড সাইমন সরকার এবং সদস্য হিসেবে জিডিশন সূচিয়াং ও রুশ পতাম।

সিনড সভায় চারজন খ্রিষ্টান থিওলজি সম্পন্ন ব্যক্তিকে নিজ নিজ চার্চ পরিচালনার জন্য প্রো-পালক (সহ-পালক) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

সভা চলাকালে ২৯ মার্চ রবিবার পাম সানডে উপলক্ষে আয়োজিত বিশেষ উপাসনায় আশপাশের বিভিন্ন চার্চ থেকে প্রায় ৬০০ অতিথি অংশ নেন।

সভায় সর্বসম্মতিক্রমে আলোচ্যসূচি অনুমোদন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্নের মাধ্যমে তিনদিনব্যাপী এ বার্ষিক সিনড সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০