শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

র‌্যাব-১২ ও ১৩’র যৌথ অভিযানে রংপুরে জাল নোটসহ গ্রেফতার ১

ফটোকার্ড

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ :
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ ও র‌্যাব-১৩, রংপুরের যৌথ অভিযানে রংপুর জেলার গঙ্গাচড়া থানা এলাকা থেকে ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ৩১ মার্চ দুপুর ৩টা ২০ মিনিটের দিকে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন চেংমারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১লা এপ্রিল) বেলা ১১টায় র‌্যাব-১২ এর হেডকোয়ার্টারে এক প্রেস বিফ্রিয়ে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আতিকুর রহমান মিয়া (পিপিএম)।

র‌্যাব সূত্র জানায়, গত ২৯ মার্চ দুপুরে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ লাখ ১৫ হাজার ৯০০ টাকার জাল নোট উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে রংপুরে অভিযান চালানো হয়।

অভিযানে গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ চেংমারী এলাকার মোঃ সেকেন্দার আলীর ছেলে মোঃ কর্নেল মিয়া (৩৪) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত কর্নেল মিয়ার বিরুদ্ধে ডিএমপি চক্রবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ৩টি মামলা, প্রতারণার ৩টি মামলা, ডিএমপি মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা এবং রংপুরের গঙ্গাচড়া থানায় ১টি হত্যা মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় জাল নোট সংগ্রহ ও সরবরাহ করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০