শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রায়গঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান: দুই প্রতিষ্ঠানে ৯ লাখ টাকা জরিমানা,একটি ভাটা বন্ধের নির্দেশ

ফটোকার্ড

সেলিম রেজা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ইটভাটাকে চলতি এপ্রিল মাসজুড়ে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল ও রুদ্রপুর এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, কোদলাদিঘর এলাকার মেসার্স বন্ধন ব্রিকসকে ৩ লাখ টাকা এবং রুদ্রপুর এলাকার মেসার্স এসকেবি ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অন্যদিকে ভূইয়াগাতি এলাকার মেসার্স এস অ্যান্ড বি ব্রিকসকে এপ্রিল মাসের মধ্যে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ সময় ভাটার মালিকের কাছ থেকে লিখিত মুচলেকাও নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম প্রসিকিউশন পরিচালনা করেন। এছাড়া সহকারী পরিচালক তুহিন আলম উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের ক্ষতি রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০