শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার

ফটোকার্ড


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে অনলাইনে নকল মার্কশিট ও সার্টিফিকেট ˆতরি ও সরবরাহকারী একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫| এ সময় জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে|
গ্রেফতারকৃতরা হলো: নগরীর বোয়ালিয়া মডেল থানার এলাকার বাসিন্দা অভিজিৎ মন্ডল (২৭) ও রায়হান আউয়াল (২১)|
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক|
তিনি জানান, মঙ্গলবার (৭ এপ্রিল) রাত পৌনে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার কুমারপাড়া (ঘোষপাড়া), আলুপট্টি রোড এলাকায় অভিযান চালিয়ে অভিজিৎ মন্ডল ও রায়হান আউয়ালকে গ্রেফতার করা হয়|
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে হবিগঞ্জ জেলার বনিয়াচং থানার যাত্রবাসা এলাকার বাসিন্দা মোঃ আব্দুল বাছিত রিয়ানের সঙ্গে মিলে দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে নকল মার্কশিট ও সার্টিফিকেট ˆতরির অর্ডার সংগ্রহ করত| পরে তারা অভিনব কৌশলে এসব জাল কাগজপত্র ˆতরি করে গ্রাহকদের কাছে সরবরাহ করত|
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের প্রতারণামূলক কর্মকাণ্ডের কথা ¯^ীকার করেছে|
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে| বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে বোয়ালিয়া থানা পুলিশ|

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০