সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট মেডেল বিতরণ ও মানোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ কিন্ডারগার্টেন কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দিয়ার পাঁচিল বাজারস্হ সানমুন কিন্ডারগার্টেন স্কুল চত্বরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলা এবং রায়গঞ্জ উপজেলার মোট ১৫টি  কিন্ডারগার্টেন স্কুলের সমন্বয়ে আয়োজন করা হয় মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে  এই বৃত্তি প্রদান  অনুষ্ঠান ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, উপস্থিত সকল কচি কাচাদের দেখে মনে হচ্ছে একটি ফুটন্ত গোলাপ ফুলের বাগানে বসে রয়েছি আমরা সবাই। এই ছোট্ট সোনামণিদের মোবাইল থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন অতিথিবৃন্দ গণ। আজ তোমরা  যারা বৃত্তি পেয়েছো তোমরা আগামীতে  আরো কঠোর অধ্যবসায় এর মাধ্যমে মেধাবী হতে সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ কিন্ডারগার্টেন কল্যাণ সংস্থার সভাপতি  ও  কাজিপুর সদর থানা বিএম কলেজ এর প্রভাষক মো: বরাত আলী সরকার।

 প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: মারুফ সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ফুলজোড় ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক ও ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, শিকদার বাড়ী মোড় মাটির ব্যাংকের চেয়ারম্যান ফারুক আহমেদ ফরিদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, সানমুন কিন্ডারগার্টেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো: সুলতান মাহমুদ।

  এসময় সিরাজগঞ্জ কিন্ডারগার্টেন কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সিদ্দিক সুমন , শিক্ষা সচিব মো: সুজন হায়দার, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: বখতিয়ার  ফিরোজ, বেলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম মাস্টার, ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী খোকশাবাড়ী ইউনিয়ন শাখার আমীর মোঃ আব্দুল মজিদ সরকার, সানমুন কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, খোকশাবাড়ী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুয়েল, খোকশাবাড়ী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিদ হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজমুল হাসান তালুকদার, ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মোঃ জহুরুল ইসলাম প্রমুখ। 

সিরাজগঞ্জ সদর থানা এবং রায়গঞ্জ থানার মোট ১৫ টি কিন্ডারগার্টেন প্রাথমিক  স্কুল শাখার  ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর  ছাত্র-ছাত্রীদের মাঝে   এই বৃত্তি প্রদান  অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠান শেষে মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০