সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

শাহজাদপুরে ঘাসের জমি থেকে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ঘাসের জমি থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

আজ (১১ই এপ্রিল শনিবার) দুপুর ১টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়া চিথুলিয়া গ্রামের একটি ঘাস জমি থেকে মরাদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোতাজিয়া ইউনিয়নের চড়া চিতথুলিয়া গ্রামের মজিদ সরকার প্রতিদিনের ন্যায় মাঠে কাজ করতে যান। এ সময় ঘাস ক্ষেতের মাঝখানে একটি গলাকাটা মরাদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে শাহজাদপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ সহ একটি টিম নিয়ে দ্রুত এসে লাশটি উদ্ধার করে।

শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান জানান, উদ্ধার হওয়া কিশোরের গলায় গভীর ক্ষতের চিহ্ন দেখা গেছে তবে মরাদেহের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। নিহতের বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর ধারণা করা হচ্ছে। এদিকে মরাদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে এলাকার সাধারণ মানুষ লাশটি দেখতে ভিড় জমান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০