শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

পান-চায়ের দোকানী ব্যবসা করতে মোটর শ্রমিককে মুলধন দিলেন হাজী আব্দুস সাত্তার

ফটোকার্ড


আলী আশরাফ,সিরাজগঞ্জ :
পান-চায়ের দোকান তৈরী করে উপার্জিত অর্থ দিয়ে পরিবার পরিজন নিয়ে সংসার চালানোর জন্য গুরুতর অসুস্থ্য এক মোটর শ্রমিকে মুলধন দিলেন সিরাজগঞ্জের সকলের প্রিয় ব্যক্তি হাজী আব্দুস সাত্তার।

(১৩ এপ্রিল ২০২৬), সোমবার সকাল ৭টায় সিরাজগঞ্জ শহর পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে বাজার স্টেশনে উপস্থিত হলে পৌর গয়লা এলাকায় মৃত বানী সেখ এর পুত্র মোটর শ্রমিক গুরুতর অসুস্থ্য বাবলু সেখ (৭২) তার সমস্যার কথা হাজী আব্দুস সাত্তারকে অবগত করেন। সমস্যার কথা শুনে বাবলুকে ব্যবসার জন্য উৎসাহ দেন হাজী আব্দুস সাত্তার। তখন বাবলু ব্যবসা করার উৎসাহ পেয়ে পান-চায়ের দোকান দিতে উদ্বুদ্ধ হন।

মোটর শ্রমিক গুরুতর অসুস্থ্য বাবলু সেখ জানান, আমার কোন পুত্র সন্তান নেই। আমি দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে পা অবশ হয়েছে। আজ হাজী সাত্তার ভাইকে বিষয়টি জানানোর পর, তিনি আমাকে পান-চায়ের দোকান দিয়ে সংসার চালানোর জন্য মুলধন হিসেবে ১০ হাজার টাকা উপহার দেন। ভবিষ্যতে পান-চায়ের দোকান সঠিক ভাবে পরিচালনা করলে আরও মুলধন দিবেন বলে আমাকে আশ্বস্ত করেন। হে, মহান আল্লাহ, আমার মত দুঃখী মানুষের পাশে দাড়ানোর জন্য হাজী সাত্তারকে নেক হায়াত দান কর।

সিরাজগঞ্জের সকলের প্রিয় ব্যক্তি হাজী আব্দুস সাত্তার বলেন, মোটর শ্রমিক গুরুতর অসুস্থ্য বাবলু সেখ ভাই দীর্ঘদিন অসুস্থ্য হয়ে আছে। তার পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করছে। আমি বাবলু ভাইকে দান করেনি। বাবলু ভাইয়ের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রাথমিক মুলধন হিসেবে কিছু সহযোগিতা করেছি। বাবলু ভাই পান-চায়ের দোকান করে কিছুটা উন্নতি হলে ভবিষ্যতে ব্যবসার জন্য আরও সহযোগিতা করব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০