শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

শাহজাদপুরে রগকাটা পায়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ফটোকার্ড

সেলিম তালুকদারঃ শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে রগ কাটা যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আরিফ শিকদার (২৪) নামের যুবকের আত্মহত্যার ঘটানা ঘটেছে। আরিফ শিকদার শাহজাদপুর পৌর শহরের মৃত মোক্তার শিকদারের ছেলে, সে পেশায় রাজমিস্ত্রী শ্রমিকের কাজ করতো। দীর্ঘদিন যাবৎ সে অসুস্থ ছিল।

আজ সোমবার (১৩ই এপ্রিল ২০২৬) সকালে প্রান্নাথপুর গ্রামের নিজ শয়ন কক্ষে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল খালেক ও রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

নিহতের মা খুকুমনি বেগম জানান, আমার ছেলে আরিফ রাজমিস্ত্রীর কাজ করতো। বেশ কিছুদিন পূর্বে সে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে ছিল। একটু সুস্থ হয়ে কাজে ফিরলে দুর্ঘটনায় পায়ের রগ কেটে গুরুতর আহত হয়, একারণে সে বিছানায় শয্যশায়ী ছিল। গতকাল রাতে খাবার খেয়ে আমাকে তার শারীরিক কষ্টের কথা বলে কান্না করছিল। পরে আমি তাকে শান্তনা দিলে সে ঘুমানোর চেষ্টা করে।

আজ সোমবার সকালে আরিফ ঘুম থেকে না উঠায় তাকে ডাকাডাকি করা হলে তার সারা পাওয়া যায়না। পরে দরজা ভেঙে আমরা ঘরে ঢুকে দেখি ডাফের সাথে তার লাশ ঝুলছে।

এলাকাবাসি জানান, আরিফ দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল। সকালে তাদের বাড়ি থেকে চিৎকার ও কান্নাকাটির শব্দ পেয়ে আমরা উপস্থিত হয়ে দেখতে পাই তার লাশ ডাবের সাথে ঝুলছে। অসুস্থতার কারণে হতাশাগ্রস্থ হয়ে রাতের কোন এক সময় সে আত্মহত্যা করে থাকতে পারে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, সাল ১০টায় আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। সন্দেহাতীত কোন কিছু না পাওয়ায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত আরিফের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০