শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জবাসীকে নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা জানালেন বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুস সাত্তার

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ছোট্র:: পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন, যা বাঙালির সর্বজনীন উৎসব হিসেবে উদযাপিত হয়। নতুন বছরকে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে এদিন আনন্দ, সম্প্রীতি ও নতুন আশার বার্তা ছড়িয়ে পড়ে। বাংলা নববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাঙালিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তার।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির প্রাণের উৎসব। এই উৎসব আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। পুরোনো বছরের সব গ্লানি, ব্যর্থতা ও দুঃখ-কষ্ট ভুলে নতুন বছরের আলোয় উদ্ভাসিত হোক সবার জীবন—এই কামনাই করেন তিনি।

তিনি আরও বলেন, “পহেলা বৈশাখ আমাদের ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে। এই দিনে ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়। আমি আশা করি, নতুন বছর আমাদের সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।”

হাজী আব্দুস সাত্তার তার বার্তায় সিরাজগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, শান্তি ও কল্যাণ কামনা করে বলেন, “সিরাজগঞ্জবাসীর ভালোবাসা ও সহযোগিতাই আমাকে সবসময় সমাজসেবামূলক কাজে অনুপ্রাণিত করে। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।”

এসময় তিনি সকলকে বাংলা নববর্ষ উদযাপনে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি বিশেষ অনুরোধ করেন।

তিনি সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষ উদযাপনের সময় শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান এবং নতুন বছরের শুভ কামনা ব্যক্ত করেন। ঐক্যবদ্ধভাবে সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে সিরাজগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, নতুন বছর যেন সবার জীবনে বয়ে আনে অফুরন্ত সুখ, শান্তি ও সফলতা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০