শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কাজিপুরে কণ্ঠশিল্পী কনকচাঁপার বিরুদ্ধে  উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

ফটোকার্ড

এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কাজিপুরে কণ্ঠশিল্পী কনকচাঁপার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলমপুর চৌরাস্তায় উপজেলা বিএনপি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা লিখিত বক্তব্যে বলেন, বুধবার দুপুর ১২টার দিকে কণ্ঠশিল্পী কনক চাঁপার কর্মী-সমর্থকদের উপর কে বা কারা হামলা চালিয়েছে বিষয়টা আমাদের অজানা। হামলার সময়ে আমি ঢাকায় অবস্থান করছিলাম। অথচ এই হামলা আমার নির্দেশে হয়েছে বলে একের পর এক অপপ্রচার চালানো হচ্ছে। তিনি আরও বলেন, কণ্ঠশিল্পী কনকচাঁপা সিরাজগঞ্জ-১ আসন থেকে এমপি পদে নির্বাচন করবে বলে শোনা যাচ্ছে। আমি নিজেও একজন মনোনয়ন প্রত্যাশী। আমার সাথে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সু-সম্পর্ক রয়েছে যেটা কনক চাপার সহ্য হচ্ছে না। তাই আমার সুনাম ক্ষুন্ন করতে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছেন কনক চাঁপা। সুবিধাবাদী কণ্ঠশিল্পী কনক চাঁপা যে আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন সেই আসনে তার কোন ঠিকানা বা বসতবাড়ি খুজে পাওয়া যায়নি। ৫ আগষ্টের পর থেকে বিএনপি নামধারী কনক চাঁপা টাকার বিনিময়ে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও কিছু বিএনপি নামধারীদের ব্যবহার করে আমার নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে তিনি  উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান বাবলুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।####

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০