শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

২০ এপ্রিল থেকে রাজশাহীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

ফটোকার্ড

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর মহানগরী এলাকায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। এসময়ের মধ্যে সর্বমোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এর প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বুধবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 

রাসিক প্রশাসক বলেন, আগামী ২০ এপ্রিল হতে ১০ মে ২০২৬ পর্যন্ত ১৪ কর্মদিবসে রাজশাহী মহানগরীতে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৮ হাজার ৫২১ জন শিশুসহ সর্বমোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান,  ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ৬টি স্থায়ী কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী  এবং স্থায়ী কেন্দ্রগুলোতে ১জন টিকাদানকারী ও ১জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।

তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পরপরই হাম রোগ প্রতিরোধে প্রায় ৭০ হাজার জনসচেতনতামূলক লিফলেট প্রস্তুত করে বিতরণ করা হয়েছে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই লিফলেট বিতরণ করেছে। হাম রোগ প্রতিরোধে যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার, পর্যায়ক্রমে আমরা সেসব পদক্ষেপ গ্রহণ করছি। আশা করছি সবার সহযোগিতায় রাজশাহী নগরীতে হাম রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এজন্য প্রতিটি পরিবারের অভিভাবকদেরও সতর্ক হতে হবে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয়  পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান। সংবাদ সম্মেলনে সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। এ সময় রাসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. মো. কামরুজ্জামান, ইউনিসেফের ন্যাশনাল স্পেশালিস্ট ডা. মো. রেজাউর রহমান মিল্টনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সব শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। আগে টিকা পেয়ে থাকলেও অথবা হাম বা রুবেলা রোগ হলেও এই বয়সের সব শিশুকে এই ক্যাম্পেইনের সময় ১ ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে। ৬ মাস অর্থাৎ ১৮০ দিন পূর্ণ হলে এবং ৫ বছরের কম বয়সি অর্থাৎ  ৪ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত বয়সের শিশুদের এই টিকা প্রদান করা হবে। 

এতে বলা হয়, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের টিকা গ্রহণের জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দ্বারা ইপিআই ভ্যাকসিনেশন অ্যাপ (VaxEPI – Vaccine Registry App)-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন ছাড়াও সরাসরি টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কেন্দ্রে টিকা প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শিশুদের বিদ্যমান স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রে টিকা প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বাদ পড়া ছাত্র-ছাত্রী নিকটবর্তী যেকোনো স্থায়ী বা অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবে। টিকা গ্রহণকারী সব শিশু ও ছাত্র-ছাত্রী  ঠধীঊচও অ্যাপ থেকে টিকার সনদ ডাউনলোড করতে পারবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০