শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে ইমাম-মোয়াজ্জিনদের সঙ্গে হাজী আব্দুস সাত্তারের মতবিনিময় সভা

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ছোট্র :

সিরাজগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে চলমান কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ইমাম,খতিব, মোয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) ভোর সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ পৌর শিশু পার্কের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিরাজগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত বিভিন্ন মসজিদে কর্মরত খতিব, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমরা উপস্থিত ছিলেন।

সভাটি পরিচালনা করেন মতিসাহেবের ঘাট জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালেক আল মামুন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন,“আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন নিজ উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সিরাজগঞ্জ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, ইমাম ও মোয়াজ্জিনদের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। তাই তিনি সকল ইমাম-মোয়াজ্জিনদের প্রতি আহ্বান জানান, প্রতি শুক্রবার জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতে এবং নিজ নিজ বাড়িঘরের আশপাশ পরিষ্কার রাখার জন্য উদ্বুদ্ধ করতে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এভাবে সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে ধাপে ধাপে পুরো দেশকে পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।

উল্লেখ্য, হাজী মোঃ আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ শহরে একটি ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রতিদিন ফজরের নামাজের পর থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৫০ জন নারী-পুরুষের একটি স্বেচ্ছাসেবী টিম নিয়ে শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

তার এ মহৎ উদ্যোগ ইতোমধ্যে আশপাশের জেলাগুলোতেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সমর্থন ও সাধুবাদ পেয়েছে।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয় এবং হাজী মোঃ আব্দুস সাত্তার সবার হাতে হাদিয়া উপহার তুলে দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০