শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৫১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Download Photocard

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৫১৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সদর কোম্পানির কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার আজ রাত ১টা ২০ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল সলঙ্গা উপজেলার পাঁচলিয়া গ্রামের অজিহা জিম ভিলা নামক বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান পরিচালনা করে। এ সময় ৫১৫ পিস ইয়াবাসহ মোঃ রাজু (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত রাজু সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে। অভিযানে তার কাছ থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানায়, রাজু দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে সলঙ্গা ও আশপাশের এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০