শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

নবাগত ইউএনও মোঃ আরিফুজ্জামানের সঙ্গে ভাঙ্গুড়া প্রেসক্লাব সদস্যদের ফুলেল শুভেচ্ছা বিনিময়

ফটোকার্ড

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা জেলা প্রতিনিধিঃ ভাঙ্গুড়া প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে প্রেসক্লাবের সদস্যরা একত্রিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে গিয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সাক্ষাৎকালে নতুন যোগদানকৃত ইউএনও মোঃ আরিফুজ্জামান বলেন, ভাঙ্গুড়া উপজেলার সকল উন্নয়ন,সুশাসন নিশ্চিতকরণ ও জনসেবামূলক সকল কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি এই উপজেলায় দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেন।

উল্লেখ্য,মোঃ আরিফুজ্জামান ভাঙ্গুড়া উপজেলা যোগদানের আগে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন ১ বছর ৭ মাস। সেখানে তাঁর প্রশাসনিক দক্ষতা, কর্মদক্ষতা কাজের মাধ্যমে বার বার প্রশংসিত হয়।

মতবিনময় ও সৌজন্য সাক্ষাৎকালে ভাঙ্গুড়া প্রেসক্লাবের প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা উপজেলার সকল উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং নবাগত ইউএনও মোঃ আরিফুজ্জামানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গলময় জীবনের সফলতা কামনা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০