শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান

Download Photocard

ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় গেলে সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চ্যালেঞ্জ মোটানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আলাদা অধিদপ্তর গঠন করবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ‘এলজিইডি-আরডিইসি’ ভবন মিলনায়তনে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।  এই মতবিনিময় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য একটি পৃথক অধিদপ্তর গঠনের পরিকল্পনা আমাদের রয়েছে’ উল্লেখ করে তারেক রহমান বলেন, এটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট কর্মসূচি পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজের সমন্বয় করবে। বিএনপি প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ (পিএনএসপি)  সম্বন্বয়ে এই অনুষ্ঠানের আযোজন করে। বিভিন্ন সংস্থার প্রায় ১৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

পিএনএসপি’র সাধারণ সম্পাদক সালমা মাহবুবের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষদেও বিশেষ অনুরোধে পরবর্তীতে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

তারেক রহমান বলেন, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে বিএনপি প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে। তাঁর দল বিএনপি সমাজকল্যাণ, স্বাস্থ্য, প্রাথমিক ও গণশিক্ষাসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সমন্বয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিবন্ধন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে চায়, যাতে তাদের একজনও  সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়।

তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচত হয়ে ক্ষমতায় গেলে আমরা সকল গণপরিবহন এবং সরকারি ও বেসরকারি ভবনকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবান্ধব করার জন্য একটি সমন্বিত উদ্যোগ নিতে চাই।’

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান করে কিন্তু প্রশিক্ষণ শেষে প্রতিবন্ধী নাগরিকদের চাকরি পেতে অনেক সময় সমস্যা হয়।

এ বিষয়ে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বৃহৎ কোম্পানিগুলোকে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগে উৎসাহিত করার উদ্যোগ নিতে চাই’। যদি কোন কোম্পানি নির্দিষ্ট শতাংশ প্রতিবন্ধী নাগরিক নিয়োগ করে, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের কর মওকুফের সুবিধা প্রদান করা হবে বলেও তারেক রহমান উল্লেখ করেন।

এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন ও ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সাথে তারেক রহমানের আজকের মতবিনিময় অনুষ্ঠানে সম্পৃক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, বিএনপি মিডিয়া সেলের সদস্য ডা. মোস্তফা আজিজ সুমন, বিএনপি মিডিয়া সেলের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন পুতুল, জাতীয় প্রেসক্লাবে স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এম সাঈদ খান, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ফারহান আরিফ।

দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা অন্তত দেড় শতাধিক প্রতিবন্ধী নাগরিক এই মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন।

পিএনএসপির সাধারণ সম্পাদক সালমা মাহবুব (তিনি হুইল চেয়ারে বসা প্রতিবন্ধী) এবং আরেকজন সঞ্চালক ইফতেখার মাহবুব (তিনি নিজেও দৃষ্টি প্রতিবন্ধী)।

তারেক রহমান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমস্যা সমাধানের জন্য আলাদা অধিদপ্তর গঠন, জেলা সদর হাসপাতালগুলোতে বিশেষায়িত ইউনিট স্থাপন, প্রত্যন্ত অঞ্চলে মোবাইল হেলথ ক্লিনিক চালু, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সহায়ক উপকরণসমূহ দেশে তৈরির কারখানা স্থাপন, প্রতিবন্ধী শিশুদের শারীরিক সক্ষমতা গড়ে তুলতে প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট, প্রান্তিক থেকে কেন্দ্রীয় পর্যন্ত খেলাধুলার সিস্টেমেটিক ডেভেলপমেন্ট এবং টুর্নামেন্টের মাধ্যমে প্যারা অলিম্পিকের সহায়তা করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা যারা আপনাদের মতন কঠিন শারীরিক বা মানসিক সমস্যার সম্মুখীন হইনি তারা কিন্তু অনেক সময় বুঝতে পারি না কি অসীম বাধা অতিক্রম করে আপনারা স্বপ্ন দেখেন এবং আমাদেরকে স্বপ্ন দেখান বা দেখতে শিখান।’

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কথা শুনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে এখানে এসে আমার কাছে নতুন জগৎ উন্মোচিত হয়েছে। এখানে না আসলে এর সঙ্গে পরিচিত হতে পারতাম না। আমরা আপনাদের সহযাত্রী। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০