শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ৩৩৪ গ্রাম হেরোইনসহ বিক্রেতা গ্রেফতার

ফটোকার্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)-১২ এর অভিযানে অভিনব কায়দায় লুকায়িত ৩৩৪ গ্রাম হেরোইনসহ মোঃ মোরছালিন (২১) নামের এক যুবকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ এর লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মোহাম্মদ কামরুজ্জামান অধিনায়ক, র‌্যাব-১২, দিকনির্দেশনায় গত ১৬ ডিসেম্বর রাত ২.৩০ ঘটিকায় র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগীতায় এবং র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল পাকশী রেলওয়ে জেলার সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় (আসামির পরিহিত চামড়ার জুতার ভিতরে) সংরক্ষিত ৩৩৪ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ১ টি মোবাইল ফোন ও নগদ ৩৮০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ মোরছালিন (২১), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শেমপুর ইউনিয়নের বাজিতপুর (নতুনপাড়া) এলাকার মোঃ ফরজেন আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০