শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে আওয়ামীলীগের ৫ নেতাকর্মীর ২দিনের রিমান্ড মঞ্জুর

ফটোকার্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :

জয় বাংলা স্লোগান’ দিয়ে গণপিটুনির শিকারের পর গ্রেফতার হওয়া সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমানসহ ৫ জন আসামির ২ ও একজ‌নের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ ডি‌সেম্বর) দুপু‌রে সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইন এই আদেশ দেন।

গ্রেফতারকৃত অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিম রাখাল, মো. ইমরান হোসেন রুম্মান, আকরাম হোসেন হিরা, শুভ তালুকদার চানু , মো. জুয়েল রানা, জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলাসহ বিএনপির তিন নেতাকর্মীর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

আজ মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হয়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট, নাসির উদ্দিন, আবু বকর সিদ্দিক বাবু, আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী, তৌফিকুর রহমান জয়, এ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের সঙ্গে দীর্ঘ সময় শুনানি হয়। পরে বিচারক উভয়পক্ষের শুনানি শেষে অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিম রাখাল, মো. ইমরান রুম্মান, আকরাম হোসেন হিরা, শুভ তালুকদার চানু , ২ দিন, ও মো. জুয়েল রানার ১ দি‌নের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট, নাসির উদ্দিন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০