শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ২ দিনব্যাপী  দেশী হাঁস-মুরগী পালন বিষয়ক অনাবাসিক প্রশিক্ষণ সম্পন্ন 

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

 সিরাজগঞ্জে  হাঁস-মুরগী লালন-পালনকারী খামারিদের সক্ষমতা বৃদ্ধি ও উত্তম ব্যবস্থাপনা চর্চা নিশ্চিতকরনে দেশী হাঁস- মুরগী  পালন বিষয়ক অনাবাসিক প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। 

সোমবার (২৩ ডিসেম্বর) সমাপনী দিন এনডিপি’র ঋণ সহায়তা কর্মসূচির শিয়ালকোল শাখায় দুই দিন ব্যাপী এর আয়োজন করা হয়। 

এনডিপি’র সমন্বিত কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আওতায় পরিচালিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ  আলমগীর হোসেন।

 এছাড়াও আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগার (এফডিআইএল) এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডাঃ রায়হান নবী, সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার এর ব্যবস্থাপক মোঃ বাহালুল করিম, সফল খামারী মোঃ আনিছুর রহমান এবং এনডিপির প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন প্রশিক্ষণে উপস্থিত থেকে সেশন পরিচালনা করেন।

প্রশিক্ষণে প্রশিক্ষকবৃন্দ দেশি হাঁস- মুরগী  জাত সম্পর্কে ধারনা দেওয়া, বাসস্থান ও খাদ্য বিষয়ক আলোচনা, ব্রুডিং ব্যবস্থাপনা, কৃমিণাশক ও টিকা, হাঁস-মুরগীর রোগ ও প্রতিকার বিষয়ক আলোচনা করেন। এসময় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি খামার বিষয়ক ব্যবহারিক জ্ঞান শেখাতে হাতে কলমে হাঁস মুরগিতে টিকা প্রদান করা শেখানো, খামার জৈব নিরাপত্তা শেখানো, ব্রুডিং ব্যবস্থাপনাসহ ইত্যাদি শেখানো হয়। 

উল্লেখ্য, দেশের প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রাণিসম্পদ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট অধিক সংখ্যক খামারীদের দোরগোড়ায় প্রয়োজনীয় তহবিল এবং লাগসই প্রাণিসম্পদ ভিত্তিক প্রযুক্তি ও সেবাসমূহ পৌঁছানোর উদ্দেশ্যকে সামনে রেখে পল্লী কর্ম সহায়ক ফাঊন্ডেশন (পিকেএসএফ) কৃষি ইউনিট গঠন করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০