শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সাইদুর রহমান বাচ্চুকে আবারও জেলা বিএনপির নেতৃত্বে দেখতে চান সিরাজগঞ্জের নারী সমাজ

ফটোকার্ড

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলা বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সাইদুর রহমান বাচ্চুকে জেলা বিএনপির আবারো নেতৃত্বে দেখতে চায় সিরাজগঞ্জবাসী।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের খাঁন সাহেবের মাঠে “আমরা সিরাজগঞ্জবাসী” ব্যানারে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং নারী নেত্রীদের অংশগ্রহণে র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তির সোপান সংলগ্ন বিজয় সৌধে গিয়ে শেষ হয়।

সমাপনী বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন, “সিরাজগঞ্জ জেলা বিএনপিকে আরও সংগঠিত ও শক্তিশালী করার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাবো।

ফেলানী হত্যাকাণ্ড: র‍্যালি থেকে ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের হাতে নির্মমভাবে নিহত কিশোরী ফেলানীর হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়। বক্তারা বলেন, “এক যুগ পার হয়ে গেলেও ফেলানীর পরিবার এখনো ন্যায্য বিচার থেকে বঞ্চিত।”

সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে আয়োজিত এই র‍্যালিটি সিরাজগঞ্জবাসীর মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তাকে আবার নেতৃত্বে দেখতে চাওয়ার প্রত্যাশা আরও জোরালো করেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০