সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

এনায়েতপুরে ১৫ পুলিশ সদস্য হত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস কারাগারে

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ এনায়েতপুর ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনায় সন্দেহভাজন আসামী হিসেবে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এনায়েতপুর আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বিকা‌লে বেলকুচির কামারপাড়ার নিজ বাড়ি থেকে আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করে যৌথবাহিনী। প‌রে সিরাজগঞ্জ সরকারি কলেজে অবস্থিত সেনা ক্যাম্পে রেখে বিভিন্ন অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সা‌বেক সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও নৌকার প্রার্থী আব্দুল মোমিন মণ্ডলের কাছে হেরে যান তিনি।

সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০