সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে মাদ্রাসায় এতিম ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জে মাদ্রাসায় এতিম ও অসহায় শিশুদের মাঝে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার(১২ জানুয়ারি) বাদ আছর সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া কবরস্থান তাহ্ফিজু কুরআন মাদ্রাসার এতিম ও অসহায় শিশু ছাত্র দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

কনকনে শীতের মধ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের পাঠানো শীতবস্ত্র দেখে এতিম কোমলমতি ছাত্ররা আবেগে আপল্লুত হয়ে পড়েন।

শীতবস্ত্র (কম্বল) পাওয়া একাধিক শীতার্ত কোমলমতি ছাত্র বলেন, এ সপ্তাহে শীত অনেক বেড়েছে। এই শীতের রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের দেওয়া শীতবস্ত্র (কম্বল) তাদের অনেকটাই উপকারে আসবে। আমরা অনেক খুশি হয়েছি।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও তরুণ দলের সভাপতি সোহেল রানা হামিদ, তরুণ দলের সহ-সভাপতি বাবু, যুবনেতা মির্জা সুরুজ্জামান, রনি, হাসানসহ প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে মির্জা মোস্তফা জামান মুঠো ফোনে বলেন, কঠিন এই শীতে সমাজের অসহায় শীতার্ত মানুষ ও এতিম শিশুদের পাশে দাঁড়াতে নির্দেশনা রয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সেই নির্দেশনার আলোকেই আজকে এই শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০